Nabadhara
ঢাকাসোমবার , ২৫ মার্চ ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শতভাগ উপবৃত্তির আওতায় দশ উপজেলা

নবধারা ডেস্ক
মার্চ ২৫, ২০২৪ ৮:২২ অপরাহ্ণ
Link Copied!

গত বছরের মতো চলতি শিক্ষাবছরেও দেশের দশ উপজেলায় শতভাগ উপবৃত্তি দিচ্ছে সরকার। এসব উপজেলা থেকে উপবৃত্তির সফটওয়্যারে নাম এন্ট্রি করা সব শিক্ষার্থীই উপবৃত্তির জন্য নির্বাচিত হয়েছেন।

উপজেলাগুলো হলো- বান্দরবানের নাইক্ষ্যংছড়ি, আলীকদম, কুড়িগ্রামের সদর, চর রাজিবপুর, চিলমারী, উলিপুর ও ভূরুঙ্গামারী, দিনাজপুরের কাহারোল ও খানসামা এবং কিশোরগঞ্জের কুলিয়ারচর।

 

সম্প্রতি সরকারের প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট সমন্বিত উপবৃত্তি কর্মসূচির প্রকল্প সংশ্লিষ্ট এক সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানা গেছে।

জানা যায়, শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদিত নীতিমালা ও গাইডলাইন অনুসরণের মাধ্যমে সারা দেশে ষষ্ঠ, নবম ও একাদশ শ্রেণির শিক্ষার্থীরা এই উপবৃত্তির আওতায়

এসেছেন। ইতোমধ্যে আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। সরকার চূড়ান্ত করেছে সুবিধাভোগী শিক্ষার্থীর তালিকা।

প্রাতিষ্ঠানিক ও উপজেলা বা মেট্রোপলিটন এলাকার উপদেষ্টা কমিটি শিক্ষার্থীর আবেদনের তথ্যের সত্যতা যাচাই–বাছাই করেছে। তারপর প্রতিষ্ঠান পর্যায়ে এইচএসপি-এমআইএসে এসব তথ্য এন্ট্রি করা হচ্ছে। এন্ট্রির পর প্রতিষ্ঠান থেকেই তথ্য অনলাইনে উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।