Nabadhara
ঢাকাশুক্রবার , ২৯ মার্চ ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জবিস্থ হবিগঞ্জ জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে শাকির-তানিম

জবি সংবাদদাতা
মার্চ ২৯, ২০২৪ ৭:৪৬ অপরাহ্ণ
Link Copied!

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত হবিগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন হবিগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়’র ২৬ সদস্যবিশিষ্ট নতুন কমিটি আংশিক ঘোষণা করা হয়েছে। কমিটিতে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাকির আহমেদকে সভাপতি এবং ২০১৯-২০ শিক্ষাবর্ষেরশিক্ষার্থী শাহ নাবিল হোসেন তানিম -কে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

 

বুধবার সংগঠনটির উপদেষ্টামণ্ডলী কর্তৃক স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে আগামী ১ বছরের জন্য নতুন কমিটি ঘোষনা করা হয়। কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন শুভ পাল, মোঃ দেলোয়ার হোসেন, আব্দুর রহমান সম্রাট, আবুল হাসান, মুবিন আক্তার মুনা, ইফাত জাহান চোধুরী জ্যোতি, খন্দকার জালাল এবং নাফিজ ইমতিয়াজ রূপক। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সফল দাস রাহুল, মোঃ আব্দুল মুঈন খাঁন, মোমিন আহমেদ সুমন এবং বিভু দেবনাথ।

 

 

কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসাবে অনামিকা দেব পূর্বা জয় রায়, সরল ব্যানার্জী হৃদয়, তাফহিমুর রহমান খান এবং স্পর্শা দত্ত সিঁথি। উক্ত কমিটিতে দপ্তর সম্পাদক রাজু আহমেদ খান, প্রচার সম্পাদক সাইদুর রহমান পারভেজ, অর্থ সম্পাদক মাহমুদ তালুকদার এবং কার্যকারী সদস্য হিসাবে রয়েছেন প্রিতম দাস, কামরান হোসেন, মোহাম্মদ আকাশ মিয়া ও রৌদ্র বনিক। উল্লেখ্য, ২০১৬ সালের ১৩ ই নভেম্বর প্রতিষ্ঠাতা উপদেষ্টা মোঃ নূরুল আফসার ও আব্দুর রহিম কাওছারের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল হবিগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।