Nabadhara
ঢাকারবিবার , ২১ এপ্রিল ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শতাধিক রোভার সহচরকে দীক্ষা দিলো জবি রোভার স্কাউট গ্রুপ

জবি প্রতিনিধি
এপ্রিল ২১, ২০২৪ ২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

জবি প্রতিনিধি

দেশের সর্বাধিক প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড প্রাপ্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) রোভার স্কাউট গ্রুপের তিন দিনব্যাপী বার্ষিক তাঁবুবাস, দীক্ষা ও ব্যাজ প্রদান ক্যাম্প-২০২৪ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২০ এপ্রিল) সকাল ৮ টায় গাজীপুরের বাহাদুরপুর আঞ্চলিক রোভার স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে শতাধিক রোভার সহচরকে তিন দিনব্যাপী ক্যাম্প শেষে দীক্ষা প্রদান করা হয়।

অনুষ্ঠানে জবি রোভার-ইন-কাউন্সিলের সভাপতি শরিফুল ইসলাম খানের ব্যবস্থাপনায় সাধারণ সম্পাদক অভিজিৎ বাড়ৈ এর সঞ্চালনায় জবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান খন্দকার এলটি এই দীক্ষা প্রদান করান। এসময় উপস্থিত ছিলেন রোভার স্কাউট লিডার কাজী ফারুক হোসেন, মাইনুল হক মুন্না পিআরএস, সাজেদা আক্তার সাথী পিআরএস, আলমগীর হোসেন পিআরএস এবং মোঃ নিছার উদ্দিন পিআরএস। এর আগে ১৮ এপ্রিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উক্ত তিন দিনব্যাপী বার্ষিক তাঁবুবাস, দীক্ষা ও ব্যাজ প্রদান ক্যাম্প-২০২৪ এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম।

জবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান খন্দকার এলটি এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মোঃ হুমায়ূন কবীর চৌধুরী, প্রফেসর মুহাম্মদ এনামুল হক খান এলটি সম্পাদক, বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চল। ঢাকা জেলা রোভারের সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম পিআরএস সহ অন্যান্য অতিথি বৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।