Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৫ আগস্ট ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় বিএনপির উদ্যোগে অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
আগস্ট ১৫, ২০২৪ ৪:৪২ অপরাহ্ণ
Link Copied!

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলের লোহাগড়ায় থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫আগস্ট) দুপুরে লোহাগড়া ফয়েজ মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে লোহাগড়া বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সিএন্ডবি চৌরাস্তায় সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম ফেরদৌস রহমান, জেলার দপ্তর সম্পাদক মোঃ টিপু সুলতান, বিএনপি নেতা মেজর (অবঃ) কাজী মঞ্জুরুল ইসলাম প্রিন্স, এ টি এম শফিকুল ইসলাম সবুজ,শ ম জামসেদ আলম,এস এম শাহীন বিপ্লব,জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আহাদুল ইসলাম আহাদ, উপজেলা য্বুদলের সদস্য সচিব আহাদুজ্জামান বাটু, সেলিম রেজা লিটু, মল্লিকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খিজির আহমেদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তাইবুল হাসান প্রমুখ বিএনপি নেতা কাজী মঞ্জুরুল ইসলাম প্রিন্স সহ নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, কোটাবিরোধী আন্দোলনে নিহত শিক্ষার্থী ও সাধারন মানুষ হত্যার দায় শেখ হাসিনাকেই নিতে হবে। অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।