Nabadhara
ঢাকাশুক্রবার , ১৬ আগস্ট ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা,গণঅভ্যুত্থানের নিহতদের স্মরণসভা বিএনপি’র

সোহেল রানা বাবু
আগস্ট ১৬, ২০২৪ ৭:৪০ অপরাহ্ণ
Link Copied!

সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি 

গনতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে শাহাদাৎবরনকারী ছাত্র জনতা ও দলীয় নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনায় এবং সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে বাগেরহাটে জেলা বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১৬ আগস্ট) বিকালে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মদিন, সুস্থ্যতা কামনাসহ গণঅভ্যুত্থানের নিহতদের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন এর সভাপতিত্বে স্মরণসভায় অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা বিএনপির সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলম, বিএনপি নেতা সৈয়দ নাসির আহমেদ মালেক, শেখ শমশের আলী মোহন, শেখ শাহেদ আলী রবি, হাদিউজ্জামান হিরো, সরদার লিয়াকত আলী, জাহিদুল ইসলাম শান্ত, শাহিদা আক্তার,শেখ এসকেন্দার হোসেন সহ, বিএনপি ও তার অংঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখক নেতাকর্মী উপস্হিত ছিলেন।

 

পরে দোয়া মাহফিল শেষে বিএনপি চেয়ারপাসন সাবেক প্রধানমন্ত্রীর বেগম খালেদা জিয়ার দীঘায়ু, সুস্থ্যতা কামনা ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের নিহতদের রূহের মাগফিতার কামনা করে দোয়া করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।