Nabadhara
ঢাকাশনিবার , ১৭ আগস্ট ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটের গোটাপাড়ায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় বিএনপির সভা 

সোহেল রানা বাবু
আগস্ট ১৭, ২০২৪ ১:৩৮ অপরাহ্ণ
Link Copied!

সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের গোটাপাড়ায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় বিএনপির সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

১৬ আগষ্ট শুক্রবার বিকেলে বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া পুরাতন টোল প্লাজার মোড়ে সাবেক ইউপি সদস্য আলহাজ্ব আঃ রাজ্জাক হাওলাদারের সভাপতিত্বে এই সভায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বাগেরহাট জেলা শাখার সভাপতি বিশিষ্ট আইনজীবী গোটাপাড়ার কৃতি সন্তান মোঃ মোশাররফ হোসেন মন্টু।

 

এসময়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমাদের দেশ দ্বিতীয়বারের মত স্বাধীন হয়েছে।ছাত্র জনতার আন্দোলনের মুখে অত্যাচারী অবৈধ সরকার এবং আয়না ঘরের নির্মাতা হাসিনা ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি এবং আমাদের দল শান্তিপ্রিয়, আমরা এলাকাবাসী প্রত্যেকে সকল প্রকার প্রতিহিংসা ত্যাগ করে এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা করবো ইনশাআল্লাহ।স্বৈরাচার হাসিনা সরকার পতনের পরে জাতীয়তাবাদী দল এর সকল নেতাকর্মীর সচেতনতার কারনে আমাদের এলাকায় এখনো পর্যন্ত কোন প্রকার হামলা ভাংচুর এবং ঘরে অগ্নিসংযোগের কোনো ঘটনা ঘটেনি,এজন্য এলাকার সকল নেতাকর্মীকে ধন্যবাদ জানান। তিনি আরো বলেন,সকলকে মনে রাখতে হবে আমাদের এলাকার প্রতিটি পরিবার শহীদ আবু সাঈদ ও শহীদ মুগ্ধ সহ সকল শহীদের পরিবার।সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বাগেরহাট জেলা সাবেক সভাপতি এ্যাডঃ আঃ মান্নান, বিএনপি নেতা এশারাত হোসেন ,সাবেক ইউপি সদস্য আঃ আজিজ, এ্যাডঃ শেখ আল আমিন,অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মোবাশ্বের হোসেন, শিক্ষক মোয়াজ্জেম হোসেন,হেমায়েত হোসেন হিমু, জাহিদ হাসান প্রমুখ।

 

আলোচনা সভার পূর্বে গোটাপাড়া জামে মসজিদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় এবং আহত সকল শিক্ষার্থীর সুস্থতা কামনায় দোয়া মোনাজাত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।