সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে সম্প্রীতি সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ আগষ্ট) দুপুরে হিন্দু ,বৌদ্ধ ও খৃষ্টান ঐক্য ফ্রন্টের উদ্যেগে র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।
র্যালী শেষে সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম , হিন্দু ,বৌদ্ধ ও খৃষ্টান ঐক্য ফ্রন্টের যুগ্ন আহবায়ক বিপুল গোলদার,সদস্য সচিব শিমুল দাস,প্রমুখ।
সমাবেশে বক্তারা এ দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সকলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহব্বান জানান । এসময়ে বক্তারা বলেন ধর্ম যার যার রাষ্ট্র সবার।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

