Nabadhara
ঢাকারবিবার , ১৮ আগস্ট ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় নি*হত ২

MEHADI HASAN
আগস্ট ১৮, ২০২৪ ৮:০৪ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ

 

বাগেরহাটের মোল্লাহাটে বেপরোয়া চালিত মোটরসাইকেল দুর্ঘটনায় মোঃ রানা শেখ (২৫) ও অমিত সরদার (২৪) নামের দুই যুবক নিহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মাদ্রাসাঘাট টু জয়ডিহি খালের কাছে মহাসড়কে বেপরোয়া গতিতে চালিত একটি মোটরসাইকেল যাত্রীবাহী বাসের পিছনে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী দুই যুবক দুর্ঘটনা স্থলেই নিহত হন।

 

নিহত দুই যুবকের বাড়ি উপজেলার মেঝেরা গাওলা এলাকায়। নিহতরা হলেন, ওই গ্রামের রাজা সরদারের ছেলে অমিত সরদার ও লিয়াকত শেখের ছেলে রানা শেখ।

 

মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ এস এম আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, এঘটনায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।