Nabadhara
ঢাকাবুধবার , ২১ আগস্ট ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতা নিহতের ঘটনায় নড়াইলে বিএনপির শোক র‌্যালি

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
আগস্ট ২১, ২০২৪ ৭:১০ অপরাহ্ণ
Link Copied!

 নড়াইল প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন,শাপলা চত্বরে রাতের অন্ধকারে অসংখ্য নিরীহ আলেম ও মাদরাসা ছাত্র হত্যা। গত ১৫ বছরে হত্যা গুম- খুন, রাষ্ট্রীয় বাহিনীকে দানবে পরিনত করার মাধ্যমে বিএনপি সহ বিরোধী দলগুলোর গনতান্ত্রিক আন্দোলনকে নিষ্ঠুরভাবে দমন, হেফাজত কর্মীদের নির্যাতন ও হত্যা, কোটা সংস্কার আন্দোলনে নৃশংস গণহত্যায় শহীদের স্মরনে নড়াইলে শোক র‌্যালি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (২১ আগস্ট) দুপুরে নড়াইল জেলা বিএনপির কার্যালয় থেকে শোক র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

এসময় বক্তব্য রাখেন,জেলা বিএনপির সহ-সভাপতি জুলফিকার আলী যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত কবীর রুবেল, ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস, খন্দকার মাহমুদুর হাসান সনি প্রমুখ।এসময় জেলা,উপজেলার ছাত্র দলের নেতাকর্মীসহ যুবদল,সেচ্ছসেবক দলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।