Nabadhara
ঢাকাবুধবার , ২১ আগস্ট ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফকিরহাটে পান খাওয়ানোর প্রভলোন দেখিয়ে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধ*র্ষণ

ফকিরহাট প্রতিনিধি
আগস্ট ২১, ২০২৪ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট মডেল থানায় ইসহাক আলী শেখ (৬৫) নামে বৃদ্ধের বিরুদ্ধে ষোল বছরের এক বাক ও বুদ্ধি প্রতিবন্ধী  কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। অভিযুক্ত ইসহাক আলী শেখ উপজেলার পাইকপাড়া গ্রামের মৃত আকাম উদ্দিন শেখের ছেলে।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় (২১/০৮/২৪) নির্যাতনের শিকার কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ইসহাক আলীকে গ্রেপ্তার করেন।

মামলার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পাইকপাড়া এলাকার এক দিনমজুরের ১৬ বছরের বাক ও বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে পান খাওয়ার প্রলোভন দেখিয়ে পাশের বাড়ির সুপারি বাগানে নিয়ে যায়।

এসময় ঐ কিশোরীকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করলে সে কান্নাকাটি করে। এসময় ইসহাক আলী শেখ দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে মেয়েটি কাদতে কাদতে বাড়ী এসে ভাঙা ভাঙা ভাষায়  এবং ইশারায় তার মাকে ঘটনাটি জানায়। ভিকটিমের সন্ধ্যার সময়ে মা কাজে ব্যস্ত থাকায় ও তার বাবা জমিতে মাছ মারতে যাওয়ার সুযোগে সহাক আলী শেখ প্রতিবন্ধী কিশোরীটিকে ধর্ষণ করেছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

 

ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম বলেন, “বাক ও বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলার পর অভিযুক্ত ইসহাক আলী শেখ (৬৫)কে গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিমের ডাক্তারী পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট প্রাপ্তির পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।” অভিযুক্তকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।