Nabadhara
ঢাকাবুধবার , ২১ আগস্ট ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মরদেহ শনাক্তের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শামীমের দাফন সম্পন্ন

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
আগস্ট ২১, ২০২৪ ৭:১৮ অপরাহ্ণ
Link Copied!

 সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেয়া বাগেরহাটের শরণখোলা উপজেলার রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্র মো. শামীম হাওলাদারের (১৭) মরদেহের খোঁজ মিলেছে ঢাকার মিটফোর্ড হাসপাতাল মর্গে।

মঙ্গলবার ( ২০ আগস্ট) তার বাবা রুহুল আমিন হাওলাদার মিটফোর্ড হাসপাতাল মর্গে ছেলের মরদেহ শনাক্ত করেন। বুধবার বিকালে শরণখোলা উপজেলার রাজাপুর গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে ছাত্র আন্দোলনের এই বীর শহীদকে।

বাগেরহাটের শরণখোলা উপজেলার রাজাপুর গ্রামের বাড়ী থেকে গত ৩ আগস্ট সকালে কাউকে কিছু না বলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিতে রাজধানী ঢাকায় চলে যায় অষ্টম শ্রেনীর ছাত্র মো. শামীম হাওলাদার। ওই দিন দুপুরে উত্তাল ঢাকায় পৌঁছে যোগ দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে। পরদিন ৪ আগস্ট বিকেলে কেরানীগঞ্জের কদমতলী থেকে শেষবারের মতো বাবা রুহুল আমিন হাওলাদারের সাথে কথা হয় তার। বাবাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেয়ার কথা জানিয়ে তার জন্য দোয়া করতে বলে।

 

এরপর কোন এক সময়ে কেরানীগঞ্জের কদমতলীতে পুলিশের গুলিতে নিহত হয় অষ্টম শ্রেনীর ছাত্র মো. শামীম হাওলাদার। নিহতের পর তার মরদেহ কে বা কারা ঢাকার মিটফোর্ড হাসপাতাল মর্গে রেখে আসে। ৪ আগষ্ট সন্ধ্যা থেকে পরিবারের সদস্যরা শামীম হাওলাদারের আর কোন খোঁজ পাচ্ছিলনা।

 

অবশেষে বাবা রুহুল আমিন হাওলাদার মঙ্গলবার সন্ধ্যায় ছেলের গুলিবিদ্ধ মরদেহটি মিটফোর্ড হাসপাতাল মর্গে খুজে পায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ এই বীর যোদ্ধাকে বুধবার বিকালে বাগেরহাটের শরণখোলা উপজেলার রাজাপুর গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।