Nabadhara
ঢাকাবুধবার , ২১ আগস্ট ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে ৩ শিক্ষক সহ ৬ জনের পদত্যাগ দাবী শিক্ষার্থীদের

সামসুল হক জুয়েল, গাজীপুর প্রতিনিধি
আগস্ট ২১, ২০২৪ ৭:২৫ অপরাহ্ণ
Link Copied!

 সামসুল হক জুয়েল, গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে তিন সহকারী শিক্ষক ও তিন কর্মচারীর পদত্যাগের দাবীতে মাদ্রাসায় বিক্ষোভ করে সাধারণ শিক্ষার্থীবৃন্দ। বুধবার (২১ আগষ্ট) সকালে উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর জামিউল উলুম আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক সালাহ উদ্দিন, কানিজ ফাতেমা ও মজিবুর রহমান এবং কর্মচারী কাম কম্পিউটার সাদিকুর রহমান, শামিম রানা ও নিরাপত্তাকর্মী খায়রুল হাসানের পদত্যাগের দাবী তোলেন মাদ্রাসার শিক্ষক, কর্মচারী, সাবেক শিক্ষার্থী, অধ্যয়নরত শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।

 

তাদের অংশগ্রহণে সকাল থেকে মাদ্রাসা প্রাঙ্গণে তারা বিগত আমলে নিয়োগপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের নিয়োগে ব্যাপক অনিয়ম, দুর্নীতি, ঘুষ লেনদেন সহ মাদ্রাসায় রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ এনে তাদের পদত্যাগ দাবী করেন। পরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল্লাহ্ আল মামুন মাদ্রাসার অন্যান্য শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীদের নিয়ে আলোচনায় বসেন। পরে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল্লাহ্ আল মামুন এর নিকট স্মারকলিপি প্রদান করেন। সেখানে সর্ব সম্মতিক্রমে আগামী ২২ আগষ্ট বৃহস্পতিবার সকালে অভিযুক্ত ৬ জনের পদত্যাগের বিষয়ে সিদ্ভান্ত নেওয়া হবে।

 

এ বিষয়ে চুপাইর জামিউল উলুম আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল্লাহ্ আল মামুন জানান, ব্যাপক অনিয়ম, দুর্নীতি, ঘুষ লেনদেন সহ মাদ্রাসায় রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগে ৬ শিক্ষক ও কর্মচারীর বিরুদ্ধে সকালে মাদ্রাসায় সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। এ সময় অভিযুক্তরা কেউ মাদ্রাসায় উপস্থিত ছিল না। পরে তারা আমার নিকট একটি স্মারক লিপি প্রদান করেন। আগামীকাল মাদ্রাসায় সভা আহবান করেছি। সেখানে আলোচনা করে সিদ্ধান্ত নিব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।