Nabadhara
ঢাকাবুধবার , ২১ আগস্ট ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে বিএনপি’র শোক শোভাযাত্রা ও বিক্ষোভ

নবধারা ডেস্ক
আগস্ট ২১, ২০২৪ ৭:৩৭ অপরাহ্ণ
Link Copied!

নবধারা ডেস্ক

গোপালগঞ্জে শোক শোভাযাত্রা ও বিক্ষোভ মিছিল করেছে জেলা যুব দল এবং ছাত্রদল। গত ১৫ বছরে নেতা কর্মী গুম-খুন-যখম, লগি বৈঠার তান্ডব, শাপলা চত্তরে আলেম ও মাদ্রাসা ছাত্রকে হত্যা এবং সর্বশেষ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এ শোক শোভাযাত্রা বের হয়।

বুধবার দুপুরে শহরের বিসিক এলাকা থেকে শোক শোভাযাত্রা  বের হয়। শোক শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে হাজার-হাজার মানুষকে হত্যা ও জখমের সরাসরি নির্দেশদাতা স্বৈরাচারী হাসিনাসহ তার দানবীয় বাহিনীর বিচারের দাবতি শহরের পুরাতন লঞ্চঘাট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা যুব দল।

বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বার কাউন্সিলের সামনে গিয়ে শেষ হয়। সেখানে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে বক্তরা শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে সকল হত্যাকান্ড ও অপকর্মের শাস্তির দাবী জানান। শোক শোভাযাত্রা ও বিক্ষোভ মিছিলে বিএনপি ও তার সহযোগি সকল সংগঠনের শত শত নেতা-কর্মী অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।