Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২২ আগস্ট ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলের সাবেক পৌরসভার মেয়রসহ ৬ জনের সাজা বহাল

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
আগস্ট ২২, ২০২৪ ৭:১৮ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল প্রতিনিধি

দুদকের করা একটি দূর্নীতি মামলায় নড়াইল পৌরসভার সাবেক মেয়র ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাসসহ ৬ জনের ৭ বছরের সাজা বহাল রেখেছে যশোরের আদালত।

বৃহস্পতিবার(২২আগষ্ট ) দুপুরে যশোরের স্পেশাল জজ আদালতের হাজিরা দিলে আদালত তাদের সাজা মওকুফের আবেদন(লিভ টু আপিল) বাতিল করে সাজা বহালের রায় প্রদান করেন। পৌরসভার সাবেক মেয়র ও পরবর্তী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাসসহ মামলার অন্যান্য দন্ডপ্রাপ্তরা হলেন পৌরসভার কাউন্সিলর শরফুল আলম লিটু, কমিশনার সৈয়দ মুশফিকুর রহমান বাচ্চু, কমিশনার আহম্মদ আলী খান, কমিশনার রফিকুল ইসলাম ও কমিশনার মোহাম্মদ তেলায়েত হোসেন।

 

মামলার বিবরণে জানা যায়, নড়াইল পৌরসভার রূপগঞ্জ পশুরহাটের ২০০৯ সালে হাট-বাজার ইজারা নীতিমালার শর্ত ভঙ্গ করে ৩ বছরের ইজারা মূল্য ১ লাখ ৯৬ হাজার ৬শ ৬৫ টাকা আত্মসাতের ঘটনায় ২০০৮ সালের ৭ আগস্ট পৌর মেয়রসহ ৮ জনের নামে নড়াইল সদর থানায় মামলা হয়। বিজ্ঞ স্পেশাল জজ আদালত দন্ডবিধি ৪০৯, ১০৯ এবং ১৯৪৭ সালের ২নং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তি দেন। দন্ডবিধি ৪০৯ ধারায় প্রত্যেককে ৩ বছর এবং ৫(২) ধারায় ৪ বছর করে শাস্তি প্রদান করে এবং প্রত্যেককে ১ লক্ষ ৯৬ হাজার টাকার জরিমানা করেন। দুদকের মামলায় সাজা হওয়ায় অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস কে ২০১৭ সালের ৫ অক্টোবর সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রনালয়।

 

যশোর জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর(পিপি) অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বলেন, উচ্চ আদালতে করা লিভ টু আপিলে আসামিদের নি¤œ আদালতে হাজিরা দেবার আদেশ দেওয়া হয়েছিল। আদালত তাদের লিভ টু আপিল খারিজ করে সাজা বহাল রেখেছেন। এই মামলায় নি¤œ আদালতের জামিন দেবার এখতিয়ার নেই, তারা পরবর্তীতে উচ্চ আদালতে লিভ টু আপিল করতে পারবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।