Nabadhara
ঢাকাসোমবার , ২৬ আগস্ট ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

হাসানুল হক ইনু আটক

নবধারা ডেস্ক
আগস্ট ২৬, ২০২৪ ৪:৫৯ অপরাহ্ণ
Link Copied!

নবধারা ডেস্ক

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে যে কোনো মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হতে পারে।

সোমবার (২৬ আগস্ট) রাজধানীর উত্তরার একটি বাসা থেকে আটক করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশের বিভিন্ন জায়গায় ইনুর বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২২ আগস্ট) রাজধানীর গুলশান থেকে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রাশেদ খান মেননকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ।

প্রসঙ্গত, আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের শরিক জাসদ সভাপতি হাসানুল হক ইনু নৌকা প্রতীক নিয়ে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর মধ্যে একবার সরকারের তথ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।