Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৭ আগস্ট ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে সড়ক দুর্ঘ*টনায় মাছ ব্যবসায়ী নিহত

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
আগস্ট ২৭, ২০২৪ ৬:৩২ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল প্রতিনিধি

নড়াইলে সড়ক দুর্ঘটনায় আরাফাত মোড়ল (২৭) নামে এক মাছের ঘের ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে নড়াইল-গোবরা-ফুলতলা সড়কের কাড়ারবিল এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন।

নিহত আরাফাত পার্শ্ববর্তী যশোর জেলার অভয়নগর উপজেলার গোপীনাথপুর গ্রামের ফজর মোড়লের ছেলে। আরাফাত মোড়লের আত্মীয় গোলাম মোর্শেদ জানান,আরাফাত মোড়ল একজন ঘের ব্যবসায়ী ছিলেন।

সে মঙ্গলবার ভোরে ঘের থেকে মাছ নিয়ে নসিমন যোগে নড়াইল ও লোহাগড়া মধ্যে দিয়ে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া বাজারে যান। সেখানে মাছ বিক্রি করে নসিমনযোগে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে নড়াইল শহর সংলগ্ন কাড়ারবিল এলাকায় পৌঁছালে একটি ভ্যানকে সাইড দিতে গিয়ে নসিমনটি উল্টে যায়। এ সময় নসিমনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এব্যাপারে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সড়ক দুর্ঘটনায় আরাফাত মোড়লের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।