Nabadhara
ঢাকাবুধবার , ২৮ আগস্ট ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলের কালিয়ায় ৫ দিন যাবত স্কুলছাত্র নিখোঁজ

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
আগস্ট ২৮, ২০২৪ ৭:২৬ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের বাজেবাবরা গ্রামের ইপিয়ার শেখের ছেলে এবং শাহাবাগ ইউনাইটেড একাডেমি স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র আসুয়াত শেখ (১৩) নামে এক স্কুল ছাত্র ৫ দিন যাবত নিখোঁজ রয়েছে।

এ ঘটনায় মঙ্গলবার (২৭ আগস্ট) নিখোঁজ আসুয়াতের মা জাহিদা বেগম কালিয়া থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন।

নিখোঁজের পরিবার ও সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২৩ আগস্ট) সন্ধায় কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের বাজেবাবরা গ্রামের নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় আসুয়াত শেখ।

পরে পরিবারের লোকজন সকল আত্বীয় স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি নিয়ে তার সন্ধান না পেয়ে মঙ্গলবার (২৭ আগস্ট) আসুয়াতের মা জাহিদা বেগম কালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নং ৯২১।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন বুধবার (২৮ আগস্ট) বিকালে স্কুলছাত্র নিখোঁজের ঘটনায় জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে উদ্ধারের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।