Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৯ আগস্ট ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় মাথাভাঙ্গা বাজারে অগ্নিকান্ডে ৭০/৮০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

মোঃ জিহাদুল ইসলাম, কালিয়া, নড়াইল
আগস্ট ২৯, ২০২৪ ৮:৩৬ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম, কালিয়া, নড়াইল

নড়াইলের কালিয়া উপজেলার মাথাভাঙা বাজারে মোল্যা ষ্টোরে অগ্নিকান্ডের  ঘটনা ঘটেছে। এতে নগদ টাকাসহ সকল মালামাল পুড়ে প্রায় ৭০/৮০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিক বাবুল মোল্যার ছেলে মুজাহিদুল ইসলাম।

 

২৮ আগষ্ট (বুধবার)  দিবাগত রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাবুল মোল্যা ওই গ্রামের মৃত হাজী সলেমান মোল্যার ছেলে। এ ঘটনায় হতাশায় বাগরুদ্ধ হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত বাবলু মোল্যা।

 

 

বাবুল মোল্যার ছেলে মুজাহিদুল ইসলাম জানান, গতকাল রাতে দোকান বন্ধ করে বাড়ীতে যান। রাত অনুমান সোয়া ১২ টার দিকে পার্শ্ববর্তী চায়ের দোকানদার আকাশ মোল্যা আগুন দেখে তাদের বড়ীতে খবর দেয়। স্থানীয়রা কালিয়া ফায়ার সার্ভিসে খবর দিয়ে শতশত লোক আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। অতঃপর ফায়ার সার্ভিস এসে প্রায় দেড় ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে নগদ টাকা সহ প্রায় ৭০/৮০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়ে যায়।

 

 

ওই বাজারের সেক্রেটারী আবুল কালাম আজাদ বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা এলাকার সকল মানুষ আগুন নেভানোর চেষ্টা করি। অতঃপর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ আানে। তিনি আরো জানান, ওই দোকানে সব ধরণের মালামাল পাওয়া যেত। সবই পুঁড়ে ছাই হয়ে গেছে।

 

 

এ বিষয়ে কালিয়া ফায়ার স্টেশনের ইন্সপেক্টর হুমায়ুন কবির বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।  সে ক্ষেত্রে সঠিক তদন্ত হলে আসল কারন জানা যাবে। তবে দুটি দোকানের একটি সম্পূর্ণ মালামাল পুঁড়ে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।