Nabadhara
ঢাকারবিবার , ১ সেপ্টেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
সেপ্টেম্বর ১, ২০২৪ ৬:৩০ অপরাহ্ণ
Link Copied!

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি 

বাগেরহাটে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ সেপ্টেম্বর) সকালে শহরের স্বাধীনতা উদ্যানে জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গবেষনা বিষয় সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামিম।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান, এ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম এ সালাম।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ কামরুল ইসলাম গোরা, শেখ শমশের আলী মোহন, খাদেম নিয়ামুল নাসির আলাপ, জেলা বিএনপির সদস্য সৈয়দ নাসির আহম্মেদ মালেক, শেখ শাহেদ আলী রবি, ইঞ্জিনিয়ার মাসুদ রানা, যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, মাহাবুবুর রহমান টুটুল, জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি সরদার লিয়াকত আলী, পৌর বিএনপির আহবায়ক এসকেন্দার হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান খান সবুজ, সাধারন সম্পাদক আলী সাদ্দাম দ্বীপ, মহিলাদলের সভাপতি শাহিদা আক্তার, সেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল ইসলাম শান্ত প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।