Nabadhara
ঢাকাসোমবার , ২ সেপ্টেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইল ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সং*ঘর্ষে যুবক নিহত

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
সেপ্টেম্বর ২, ২০২৪ ১০:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

 নড়াইল প্রতিনিধি

ঢাকা-কালনা-নড়াইল-যশোর মহাসড়কে নড়াইল সদর উপজেলার দত্তপাড়া বাস স্টান্ড এলাকায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তাজিম হোসাইন (২০) নামে এক যুবক নিহত হয়েছে।

 

নিহত তাজিম হোসাইন নড়াইল সদর উপজেলার দুর্গাপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে এবং লোহাগড়া উপজেলার একটি কওমি মাদরাসার ছাত্র।

স্থানীয় ও ফায়ার সার্ভিস জানায়, সোমবার (২সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে তাজিম হোসাইন মোটরসাইকেল চালিয়ে নড়াইল থেকে লোহাগড়ার দিকে যাচ্ছিলেন প্রতিমধ্যে সদর উপজেলার দত্তপাড়া বাস স্টান্ড এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই তাজিম হোসাইনের মৃত্যু হয়। এ সময় তার মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়।

 

এব্যাপারে তুলরামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, সকালে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।