Nabadhara
ঢাকাসোমবার , ২ সেপ্টেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

এসপি যোগদানের একদিনের মাথায় চট্টগ্রামে ১২ থানার ওসি প্রত্যাহার

নবধারা ডেস্ক
সেপ্টেম্বর ২, ২০২৪ ৮:০৬ অপরাহ্ণ
Link Copied!

নবধারা ডেস্ক

চট্টগ্রাম জেলার পুলিশের আওতাধীন ১২ থানায় দায়িত্ব পালনকারী ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) একযোগে প্রত্যাহার করা হয়েছে।

 

সোমবার (২ সেপ্টেম্বর) জেলা পুলিশ সুপার (এসপি) রায়হান উদ্দিন খান খানের সই করা এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।

এসপি হিসেবে রোববার চট্টগ্রাম জেলায় যোগ দেন রায়হান উদ্দিন। একদিনের মাথায় তিনি জেলার আওতাধীন ১৬টি থানার মধ্যে ১২টির ওসিকে একযোগে প্রত্যাহার করেছেন।

প্রত্যাহার হওয়া পুলিশ কর্মকর্তারা হলেন- ফটিকছড়ি থানার মীর মো. নুরুল হুদা, হাটহাজারী মডেল থানার মো. মনিরুজ্জামান, রাউজান থানার জাহিদ হোসেন, আনোয়ারা থানার মোল্লা জাকির হোসেন, পটিয়া থানার জসীম উদ্দিন, চন্দনাইশ থানার ওবায়দুল ইসলাম, সাতকানিয়া থানার মিজানুর রহমান, ভূজপুর থানার মো. কামরুজ্জামান, বোয়ালখালী থানার মো. আছহাব উদ্দিন, বাঁশখালী থানার তোফায়েল আহমেদ, মিরসরাই থানার মোহাম্মদ সহিদুল ইসলাম ও সন্দ্বীপ থানার মো. কবির হোসেন।

জেলা পুলিশের মিডিয়া সেল থেকে জানানো হয়, শিগগিরই ওইসব থানায় নতুন পরিদর্শকদের পদায়ন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।