Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩ সেপ্টেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলের ফোর লেন রাস্তায় প্রকল্প সওজ-এর অবৈধ দোকান উচ্ছেদ

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
সেপ্টেম্বর ৩, ২০২৪ ৭:৪৩ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল প্রতিনিধি

নড়াইল শহরে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় অবৈধ দোকান পাট উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকালে কালনা-নড়াইল-যশোর মহাসড় কের ভওয়াখালী ও রূপগঞ্জ এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনা করেন সড়ক ও জনপথ বিভাগ, খুলনা বিভাগীয় ষ্টেট ও আইন কর্মকর্তা মোঃ ইয়ানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন,নড়াইল সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট, বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা।

 

সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, জাতীয় মহাসড়কের অংশ হিসেবে শহরতলি মালিবাগ থেকে শহরের ভেতর দিয়ে সীতারামপুর পর্যন্ত ৫.৫০ কিঃমিঃ নড়াইল শহরাংশের সড়ক প্রশস্তকরণ ও ৪ লেনে উন্নয়ন প্রকল্পের কাজ ২০২২ সাল থেকে শুরু হয়েছে। প্রশস্ত করণ কাজে বিভিন্ন স্থাপনা ভেঙ্গে ফেলার আওতায় শহরের ভওয়াখালী ও রুপগঞ্জ বাজারের ব্যক্তি পর্যায়ের বেশ কয়েকটি মার্কেট, নড়াইল পৌরসভা ও জেলা পরিষদের কয়েকটি মার্কেটও রয়েছে।

 

এ মার্কেটগুলি বাঁচিয়ে কি ভাবে রাস্তা প্রশস্তকরণ করা যায় সে বিষয়ে প্রশাসনের সাথে দীর্ঘদিন আলোচনা করেও কোন সমাধান হয়নি। ১শ ৭৯ কোটি ৯৮ লাখ টাকা ব্যয়ে এ কাজটি বাস্তাবায়ন করছে সড়ক ও জনপথ অধিদপ্তর এবং সড়ক বিভাগের পক্ষে কাজটি তদারকি করছে বাংলাদেশ সেনাবাহিনী। ২০২৪ সালের জুন মাস নাগাদ কাজটি সম্পন্ন হবার কথা থাকলেও এ পর্যন্ত প্রায় ৬০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে।

 

নড়াইল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম বলেন,জেলা প্রশাসনের পক্ষ থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বিভিন্ন সময়ে নোটিশ দেয়া হলেও দখলদাররা জায়গা খালি না করায় এ অভিযান শুরু হয়েছে।

 

সড়ক ও জনপথ বিভাগ খুলনা বিভাগীয় ষ্টেট কর্মকর্তা ইয়ানুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে সড়ক ও জনপথের জায়গা কিছু লোক অবৈধ ভাবে দখল করে আসছিলো, সড়ক ও জনপথ বিভাগের সেই বেদখল জায়গাগুলি দখল মুক্ত করা হচ্ছে।কোন স্থাপনা, মার্কেট বা দোকান হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকলে সেগুলো আইনী প্রক্রিয়া শেষে উচ্ছেদ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।