Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৫ সেপ্টেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মেয়র আতিকুল ইসলামের বিরুদ্ধে রিকশাচালক হত্যা চেষ্টা মামলা

আব্দুল্লাহ আল আফনান
সেপ্টেম্বর ৫, ২০২৪ ১:২৬ অপরাহ্ণ
Link Copied!

আব্দুল্লাহ আল আফনান

ছাত্র-জনতার আন্দোলনে মহাখালীতে রিকশা চালক মোঃ সোহাগকে হত্যা চেষ্টায় সাবেক প্রধানমন্ত্রী শেখহাসিনা, সাবেক মেয়র আতিকুল ইসলামসহ ৭০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী সোহাগের বাবা।

বৃহস্পতিবার(৫ সেপ্টেম্বর) সকালে ভুক্তভোগীর বাবা রিকশা চালক মোঃ নুরুল ইসলাম বাদী হয়ে মামলার আবেদন করেন সিএমএম আদালতে। আদালতে ৫ জন স্বাক্ষীর জবানবন্দি শেষে ম্যাজিস্ট্রেট আরাফাতুর রাকিবের আদালত বনানী থানাকে এজাহার গ্রহণের নির্দেশ দেন।

এজাহার থেকে জানা যায়,গত ১৯ জুলাই মহাখালীর কলেরা হাসপাতালের সামনে দিয়ে রিকশা নিয়ে যাওয়া সময় স্নাইপারের গুলিতে আহত হয় রিকশা চালক মোঃ সোহাগ, প্রত্যক্ষদর্শীরা তাকে হাসপাতালে ভর্তি করায়।

ভুক্তভোগীর বাবা রিকশা চালক মোঃ নুরুল ইসলাম বলেন, আমার ছেলের পাঁচ বছরের একজন সন্তান আছে। গুলি খেয়ে হাসপাতালে পড়ে আছে। ছেলের সংসার এখন শেষ। আমি এর সুষ্ঠু বিচার চাই।

মামলা পরিচালনাকারী জর্জ কোর্টের আইনজীবী
রেজাউল হক বলেন, মেয়র আতিকুল ইসলামের নির্দেশে ছাত্রলীগ, যুবলীগের কর্মীরা মহাখালীতে আন্দোলন দমনে অবস্থান করছিলেন। তার নির্দেশ সেখানে প্রকাশ্য গুলি চালানো হয়। সে সময় হেলিকপ্টার থেকে স্নাইপারের গুলিতে আহত হয় রিকশাচালক।

ভুক্তভোগী মোঃ সোহাগ বগুড়া কাহালু থানার সাগাটিয়া গ্রামের বাসিন্দা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।