Nabadhara
ঢাকাশুক্রবার , ৬ সেপ্টেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে দিনে দুপুরে সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
সেপ্টেম্বর ৬, ২০২৪ ৬:০৫ অপরাহ্ণ
Link Copied!

সোহেল রানা বাবু ,বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে দরজা কেটে নাগরিক টিভির ভিডিও জার্নালিস্ট ও দৈনিক জনবাণী পত্রিকার জেলা প্রতিনিধি এবং দৈনিক ভোরের কাগজ এর শহর প্রতিনিধি সালমান মুহাইমিন এর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর সকাল আনুমানিক ১০:৩০ থেকে ১২:৩০ এর সময় এই চুরির ঘটনা ঘটে। সাংবাদিক সালমান মুহাইমিন এর মাতা বেগম সুফিয়া জানান চুরির সময় বাড়িতে কেউ ছিলনা। খুবই অল্প সময়ের মধ্যে এই চুরির ঘটনা ঘটেছে। এই বাড়িতে আমরা তিনজন থাকি। আমার স্বামী মোঃ ফারুক হোসেন পেশায় অ্যাডভোকেট। তিনি চুরির সময় বাগেরহাট জেলা জজ কোর্টে অবস্থান করছিলেন। এবং আমার ছেলে সালমান কিছু কাজের জন্য শহরের বাইরে আছে। আমি শারীরিকভাবে অসুস্থ। আনুমানিক সকাল ১০:১৫ টা এর দিকে আমি বাসার কিছু সামনে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে প্রেশার মাপার জন্য যাই। সেখান থেকে বের হয়ে এক প্রতিবেশীর বাসায় কিছু সময় অবস্থান করে বাড়িতে ফিরে দেখতে পাই দরজা ভাঙ্গা, সবকিছু লন্ডভন্ড হয়ে আছে। আলমারির মধ্যে আমার মেয়ের বিয়ের জন্য ও আমার নিজের স্বর্ণ ছিল আনুমানিক ৭/৮ ভরি ও আমার স্বামীর ও আমার মেয়ের বিবাহের জন্য গচ্ছিত প্রায় ছয় লক্ষ পঞ্চাশ হাজার নগদ টাকা ছিল তার কিছুই নেই সবকিছুই নিয়ে গেছে। আমার একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিল চার্জে দেওয়া তাও নিয়ে গেছে। সাংবাদিক সালমান মুহাইমিন এর পিতা জানান এ বিষয়ে তৎক্ষণাৎ থানায় অবগত করেছি, পুলিশ এসে দেখে গেছে এবং তারা থানা একটি দরখাস্ত দিতে বলেছে।

আমি এ বিষয়ে অতি দ্রুত থানায় লিখিত অভিযোগ করব।

 

এ বিষয়ে ওসি মোঃ সাইদুর রহমান বলেন, ঘটনা শুনেছি খোঁজখবর চলছে। লিখিত অভিযোগ দিতে বলেছি অতি দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।