Nabadhara
ঢাকারবিবার , ৮ সেপ্টেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে ঘের দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সন্মেলন

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
সেপ্টেম্বর ৮, ২০২৪ ৬:৫৯ অপরাহ্ণ
Link Copied!

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে নিজ পৈতৃক জমিতে করা মৎস্য ঘের দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সন্মেলন করেছেন পশ্চিম সায়েড়া এলাকার মোঃ নাজমুল হুদা।

৭ সেপ্টেম্বর সকালে বাগেরহাট প্রেসক্লাবের সন্মেলন কক্ষে লিখিত বক্তব্যে তিনি বলেন গত ৫ বছর আগে বাগেরহাটের চিন্হিত সন্ত্রাসী শ্রমিকলীগ নেতা খান আবু বক্কর দলীয় প্রভাব বিস্তার করে জোর পূর্বক আমাদের পৈত্রিক ৭ বিঘা জমি জোর করে দখল নেয়।

পরবর্তীতে গত ৫ আগষ্ট স্বৈর শাসক শেখ হাসিনা পদত্যাগ করলে আমরা আবার পৈত্রিক জমির ঘের দখলে নিয়ে নেই। এরপর গত ২রা আগষ্ট স্হানীয় কিছু বিএনপি নেতাকে ম্যানেজ করে আবু বক্করের লোকজন মাছের ঘেরটি আবারও দখলে নেওয়ার চেষ্টা করে এবং আমাদেরকে জীবন নাশের হুমকি ধামকি প্রদান করে ও দেখে নেওয়ার কথা বলে।এরপর থেকে আমরা পরিবার সহ আতংকে আছি।

 

এই বিষয়ে তিনি সাংবাদিকদের মাধ্যমে বিষয়টা তুলে ধরা এবং সেনাবাহিনীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।