Nabadhara
ঢাকারবিবার , ৮ সেপ্টেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ইউএনও বদলীর আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
সেপ্টেম্বর ৮, ২০২৪ ৭:০০ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ জহুরুল ইসলাম কে উপজেলায় বহাল রাখা ও বদলীর আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা। রোববার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

উপজেলার ৫/৬ট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা এ মানববন্ধনে অংশ নেয়। জহুরুল ইসলাম চলতি বছর ২ এপ্রিল লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার পদে যোগদান করেন।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন,লক্ষীপাশা আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত)কাজল কুমার বিশ্বাস,সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম, লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের শিক্ষক এস,এম মুরাদুজ্জামান, শিক্ষক কে,এম রেজাউল ইসলামসহ প্রমুখ। বক্তারা বলেন,ইউএনও মোঃ জহুরুল ইসলাম কে লোহাগড়া উপজেলায় রাখতে হবে। বদলীর আদেশ বাতিল করতে হবে।

এ ব্যাপারে বর্তমান সরকারের দৃষ্টি আশা করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।