Nabadhara
ঢাকারবিবার , ৮ সেপ্টেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সনত চক্র বর্ত্তী, ফরিদপুর 
সেপ্টেম্বর ৮, ২০২৪ ৭:০৪ অপরাহ্ণ
Link Copied!

সনত চক্র বর্ত্তী, ফরিদপুর 

জেলার আলফাডাঙ্গায় হেলেঞ্চা নগদাপাড়া এলাকায় পুকুরের পানিতে ডুবে রহিম মোল্যা(২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত রহিম মোল্যা ওই এলাকার শিপন মোল্যার ছেলে।

রোববার (৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার বুড়াইচ ইউনিয়নের হেলেঞ্চা নগদাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু রহিম পরিবারের লোকের অগোচরে বাড়ির সামনে একটি পুকুরে ডুবে যায়।

 

পরে তার মা খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক ডা. আবিদ হোসেন বলেন, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে শিশুটির মৃত্যুর বিষয়ে নিশ্চিত হই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।