Nabadhara
ঢাকাসোমবার , ৯ সেপ্টেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে জাতীয় সংগীত পরিবর্তন না করা ও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি

গোপালগঞ্জ প্রতিনিধি 
সেপ্টেম্বর ৯, ২০২৪ ১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি

জাতীয় সংগীত পরিবর্তন করতে চাওয়ার প্রতিবাদে ও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ ও জাতীয় সংগীত পরিবেশন করেছে শিক্ষার্থীরা।

সোমবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সরকারি বঙ্গবন্ধু কলেজ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের পুরাতন লঞ্চঘাট এলাকার বঙ্গবন্ধু সড়কে জমায়েত হয়। পরে সেখানে জাতীয় সংগীত পরিবেশন করে তারা। জাতীয় সংগীত পরিবেশন শেষে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে প্লাকার্ড হাতে বিক্ষোভ করে বিভিন্ন স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা।

কর্মসূচিতে অংশগ্রহণ করে সরকারি বঙ্গবন্ধু কলেজ এসএম মডেল স্কুল ও শেখ রাসেল উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের ছোট একটি অংশ। কর্মসূচি শেষে স্লোগান দিতে দিতে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা সরকারি বঙ্গবন্ধু কলেজের দিকে চলে যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।