Nabadhara
ঢাকাসোমবার , ৯ সেপ্টেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
সেপ্টেম্বর ৯, ২০২৪ ৮:০৮ অপরাহ্ণ
Link Copied!

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৯ সেপ্টেম্বর) বিকালে বাগেরহাটের স্বাধীনতা উদ্যানে জেলা মহিলাদলের সভানেত্রী শাহিদা আক্তারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নারগিস আক্তার ইভার সঞ্চলনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম।

 

অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়কারী এম এ সালাম। এসময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা বিএনপি নেতা শেখ সাহেদ আলী রবি, সৈয়দ নাসির আহমেদ মালেক, হাদিউজ্জামান হিরো, সরদার ওয়াহিদু জ্জামান পল্টু, লুনা গাজী, জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি সরদার লিয়াকত হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল ইসলাম শান্ত, মহিলাদল নেত্রী তাসলিমা বেগম, এ্যাডভোকেট মেহেরুনেচ্ছা, কামরুনাহার রুনু, সাবেক পৌর কাউন্সিলর মমতাজ মেরী, প্রমুখ।

সভায় প্রধান বক্তা বলেন ফ্যাসিবাদী সরকারের অত্যাচারিত শাসক শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগকে এই বাংলার মাটিতে স্বৈরাচারী হিসেবে আখ্যায়িত হয়ে জনরোষানলে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। ভারতে বসে বিদেশি প্রভুদের নিয়ে বাংলাদেশের মাটিতে রেখে যাওয়া দাসদের নিয়ে আবার নতুন করে ষড়যন্ত্র করার চেষ্টা করছেন। এই ষড়যন্ত্রকে আপামর জনসাধারণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে।

 

আলোচনা সভা শেষে বন্যায় নিহত ও ছাত্রজনতার আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনাসহ বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব তারেক রহমানের সার্বিক সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।