Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১২ সেপ্টেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দুমকিতে পাঙ্গাশিয়া নেছারিয়া কামিল মাদ্রাসায় ছাত্রসংসদ নির্বাচন সম্পন্ন

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
সেপ্টেম্বর ১২, ২০২৪ ৬:৪২ অপরাহ্ণ
Link Copied!

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর পাঙ্গাশিয়া নেছারিয়া কামিল মাদ্রাসা ছাত্রসংসদ নির্বাচনে মো: নাইম বিশ্বাস ১০১ ভোট পেয়ে ভিপি, মো: মাসুম বিল্লাহ ৮২ ভোট পেয়ে জিএস এবং মো: সিরাজুল ইসলাম ৮৫ ভোট পেয়ে এজিএস নির্বাচিত হয়েছেন। ভিপি, জিএস ও এজিএস পদে নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী যথাক্রমে মো: নাদিম মাহমুদ-১৩, আবু বকর সিদ্দিক-২৮ ও মো: মাহবুব এলাহী ৩৫ ভোট পান।

 

ছাত্র সংসদের নির্বাচিত অন্যান্যরা হলেন, আবাসিক ছাত্র ছাত্র কল্যালন সম্পাদক মো: যোবায়ের, মো: হামিম, মো: আমানুল্লা, সাহিত্য সংস্কৃতি ও ম্যাগাজিন বিষয়ক সম্পাদক মো: জিন্নাত, লাইব্রেরী বিষয়ক সম্পাদক মো: ইব্রাহীম, ক্রীড়া সম্পাদকমো: আবদুল্লাহ।

 

এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে মো: আতিকুর রহমান, অর্থ সম্পাদক পদে মো: রফিকুল ইসলাম ও ছাত্র কল্যাণ সম্পাদক পদে মো: নাঈম হোসেন বিনে প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে একটানা ভোট গ্রহণ শেষে গণনার পর ফলাফল ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার ও মাদ্রাসার রসায়ন বিভাগের অধ্যাপক মো: আরিফুর রহমান বাচ্চু। এসময় মাদ্রাসার অধ্যক্ষসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।