Nabadhara
ঢাকাশনিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে লোহাগড়ায় আপন দুই ভাইকে কু*পিয়ে হত্যা,গ্রেফতার-৩

এস এম শরিফুল ইসলাম নড়াইল 
সেপ্টেম্বর ১৪, ২০২৪ ১২:৪২ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল প্রতিনিধি 

নড়াইলের লোহাগড়া উপজেলার চর-মল্লিকপুর গ্রামে গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের লোকজন মিরান শেখ (৪০) ও জিয়ারুল শেখ (৩৫) নামে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা করে।এ ঘটনায় ৩ জন কে গ্রেফতার করেছে নড়াইল পুলিশ।

 

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ঢাকা এবং গাজীপুর জেলায় অভিযান চালিয়ে লোহাগড়া উপজেলার চর-মল্লিকপুর গ্রামের মৃত আলিম শেখের ছেলে মিন্টু শেখ(৫০),পিন্টু শেখ (৪০) ও শরিফুল শেখ (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ।

 

নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) তারেক আল মেহেদী শনিবার(১৪সেপ্টেম্বর) সকালে বলেন, ঢাকা ও গাজীপুর জেলায় অভিযান চালিয়ে তিনজন কে গ্রেফতার করা হয়েছে। তবে তদন্ত স্বার্থে হত্যাকান্ডে ঘটনায় এখনই কিছু বলা যাচ্ছে না।

 

উল্লেখ্য, বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে লোহাগড়া উপজেলার চর-মল্লিকপুর গ্রামে গ্রাম্য আধিপত্য বিস্তারের জেরে খাঁন মাহামুদের লোকজন একই গ্রামের এস এম ফেরদৌস রহমানের দলের সমর্থক আপন দুই ভাই মিরান শেখ ও জিয়ারুল শেখ কে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় তাদের আরেক ভাই ইরান শেখসহ মোট ৫ জন আহত হন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।