Nabadhara
ঢাকাসোমবার , ১৬ সেপ্টেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টাকা চাওয়াকে কেন্দ্র করে শার্শায় পিতার হাতে পুত্রের মৃত্যু

তুহিন আলম,শার্শা (যশোর) প্রতিনিধি
সেপ্টেম্বর ১৬, ২০২৪ ১১:০৯ অপরাহ্ণ
Link Copied!

তুহিন আলম,শার্শা (যশোর) প্রতিনিধি

পারিবারিক কলহের জেরে পিতার কোদালের আঘাতে হাফেজ পুত্রের মৃত্যু হয়েছে ।

 

সোমবার (১৬ সেপ্টেম্বর )দুপুর ১২ টার সময় ঢাকার ইউনিভার্সাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনাটি ঘটেছে যশোর জেলার শার্শা উপজেলার কাঠুরিয়া গ্রামে।

 

জানা যায় গত শুক্রবার দুপুরে নিজ বাড়িতে হাফেজ বাপ্পি মিয়া (২৫) এর সাথে পিতা চান্দু মিয়ার টাকা চাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে চান্দু মিয়া বাড়ির উঠানে থাকা কোদালের বাট দিয়ে বাপ্পির মাথায় এলোপাতাড়ি আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। স্থানীয় লোকজন ও আহতের পরিবার তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে ভর্তি করেন।

 

 

 

 

সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। পরে তাকে ঢাকার মহাখালী ইউনিভার্সাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুর ১২ টার দিকে মারা যায়।

 

এ ব্যাপারে শার্শা থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার মন্ডল বলেন, এ ঘটনায় প্রতিবেশি চাচা আখতারুজ্জামান বাদী হয়ে নিহতের পিতা, মাতা, ভাই ও চাচাকে আসামী করে শার্শা থানায় এজাহার দায়ের করেছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।