Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৭ সেপ্টেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

অঢেল সম্পদের মালিক বিএনপির লেয়াকত চেয়ারম্যান, দুদকের মামলা

নবধারা ডেস্ক
সেপ্টেম্বর ১৭, ২০২৪ ৬:৩৫ অপরাহ্ণ
Link Copied!

নবধারা ডেস্ক

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ লেয়াকত আলী ও তার স্ত্রী জেসমিন আকতারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক মো. আব্দুল মালেক বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন দুদক কর্মকর্তা আব্দুল মালেক।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, আসামি লেয়াকতের সহায়তায় তার স্ত্রী জেসমিন আকতার ২ কোটি ৮৫ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। একইসঙ্গে জেসমিন দুদকে সম্পদ বিবরণী দাখিলের সময় ১ কোটি ৬ লাখ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।

লেয়াকত আলী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নেতা। এস আলম গ্রুপের সঙ্গে সখ্যতার কারণে অঢেল সম্পদের মালিন বনে যান তিনি। ২০১৬ সালে গন্ডামারা ইউনিয়নের এসএস পাওয়ার প্ল্যান্ট নামে একটি বিদ্যুৎ প্রকল্পের কাজ শুরু করে এস আলম গ্রুপ। শুরুতে চেয়ারম্যান লেয়াকত প্রকল্পের বিরোধিতা করে অনুসারীদের নিয়ে আন্দোলনে নামেন। একপর্যায়ে ২০১৬ সালের ৪ এপ্রিল লেয়াকতের অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হলে এতে প্রাণ হারান চারজন। বসতভিটা রক্ষা কমিটির ব্যানারে এ আন্দোলনে করেন বিএনপি নেতা লেয়াকত।

পরবর্তী সময়ে লেয়াকতের সঙ্গে সমঝোতা করতে বাধ্য হয় এস আলম। সেই থেকে তাদের মধ্যে সখ্যতা গড়ে ওঠে। বিদ্যুৎকেন্দ্র প্রকল্পকে কেন্দ্র করে ভূমি ক্রয়-বিক্রয়, প্রকল্পে শ্রমিকসহ নানা মালামাল সরবরাহ এবং স্ক্র্যাপ  ব্যবসার সবই ছিল লেয়াকতের নেতৃত্বে। লেয়াকত ও এস আলমের বন্ধুত্বের কারণে আওয়ামী লীগের আমলেও দলটির স্থানীয় নেতাকর্মীরা কোণঠাসা ছিল। পুরো গন্ডামারায় লেয়াকতের কথাই শেষ কথা ছিল।

লেয়াকতের বিরুদ্ধে খুন, চাঁদাবাজি, পুলিশের ওপর হামলা, দস্যুতা, ভয়ভীতি ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে প্রায় ২১টিরও বেশি মামলা রয়েছে। তবে, তাকে গ্রেপ্তার করতে ভয় পেতেন পুলিশ কর্মকর্তারা। লেয়াকতের বাসার আশপাশে সবসময় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে পাহারা দেয় তার নিজস্ব বাহিনী। গত ৫ সেপ্টেম্বর ‘এস আলমের জাদুর কাঠির ছোঁয়ায় বিএনপি নেতার ভাগ্যবদল!’ শিরোনামে ঢাকা পোস্টে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।