Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৭ সেপ্টেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ক্ষমতার পালা বদলের জন্য জনগণ বিপ্লব করেনি: উপদেষ্টা আসিফ

নবধারা ডেস্ক
সেপ্টেম্বর ১৭, ২০২৪ ১১:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ক্ষমতার পালা বদলের জন্য জনগণ বিপ্লব করেনি বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।

 

আজ (মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর) সকালে রাজশাহীতে জাতীয় পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

 

তিনি বলেন, ‘ক্ষমতার পালা বদলের জন্য নয় বরং ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণ বিপ্লব করেছে। তাই জনগণের মত করেই সংস্কার কাজ চলছে।’

 

এসময় উপদেষ্টা আরো বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে বসা হচ্ছে যাতে কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয়।’ দেশের সংস্কার শেষে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

 

এর আগে রাজশাহীর তেরখাদিয়ার ১১৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত জাতীয় পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্বোধন করেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।