Nabadhara
ঢাকাশুক্রবার , ২০ সেপ্টেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পারিশ্রমিক জটিলতায় বিপাকে সোহম-ইধিকার ‘বহুরূপ’

নবধারা ডেস্ক
সেপ্টেম্বর ২০, ২০২৪ ৭:২৫ অপরাহ্ণ
Link Copied!

গত মাসেই শুরু হয়েছিল সোহম চক্রবর্তী ও ইধিকা পাল অভিনীত টালিউড ছবি ‘বহুরূপ’-এর শ্যুটিং। ইন্ডাস্ট্রির অন্দরে শোনা যাচ্ছে, ইউনিটের বকেয়া পারিশ্রমিক নিয়ে সমস্যা দেখা দেওয়ায় নাকি ছবিটির শ্যুটিংই বন্ধ হয়ে গেছে।

ছবি ঘোষণার সময়ে জানানো হয়েছিল, এই ছবিতে সোহমকে নতুন ভাবে দেখবেন দর্শক। কারণ, ছবিতে অভিনেতার সাতটি আকর্ষণীয় লুক থাকবে। এছাড়াও সোহমের এই চরিত্রের বিপরীতে অভিনয় করবেন নায়িকা ইধিকা পাল। ফলে, ঘোষণার পর থেকেই এই ছবিকে ঘিরে তৈরি দর্শকের কৌতূহল।

কিন্তু ‘বহুরূপ’-এর শ্যুটিং বন্ধের বিষয়টি ভারতীয় গণমাধ্যমে অস্বীকার করেন পরিচালক আকাশ মালাকার। কিন্তু বকেয়া পারিশ্রমিক সংক্রান্ত সমস্যার কথা স্বীকার করে নেন তিনি। আকাশ বলেন, ‘পারিশ্রমিক বাকি থাকায় সমস্যা হয়েছিল। প্রযোজকেরা পরে সেই সমস্যার সমাধান করে ফেলেছেন। আর ছবির শ্যুটিং বন্ধ হয়ে গেছে বলে গুজব ছড়ানো হচ্ছে।’

পরিচালক জানালেন, ছবির আরও তিন দিনের শ্যুটিং বাকি রয়েছে। তার কথায়, ‘আমাদের শ্যুটিং শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু মাঝে বৃষ্টির জন্য পিছিয়ে যায়।’ আকাশ জানালেন, কলাকুশলীদের থেকে সময় পাওয়া গেলে চলতি মাসের মধ্যেই ছবির শ্যুটিং তিনি শেষ করে ফেলতে পারবেন।

ছবির অন্যান্য চরিত্রে রয়েছেন কমলেশ্বর মুখার্জী, লোকনাথ দে, ভরত কল প্রমুখ। বছরের শেষে মুক্তি পেতে পারে ‘বহুরূপ’।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।