Nabadhara
ঢাকাবুধবার , ২ অক্টোবর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের  মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) 
অক্টোবর ২, ২০২৪ ৭:১৩ অপরাহ্ণ
Link Copied!

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি 

রাজবাড়ীর গোয়ালন্দে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ৯ম ও সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।

 

বুধবার বিকেল সারে ৪ টায় গোয়ালন্দ উপজেলা পরিষদের সামনে মহাসড়কে ঘন্টাব্যাপী এ কর্মসূচির আয়োজন করে বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদ। এতে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা অংশ নেন। এর আগে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন।

 

 

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও উজানচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ বাবর আলী , সাধারণ সম্পাদক নাসরিন আক্তার ইতি, প্রধান শিক্ষক  বেলায়েত হোসেন, সহকারী শিক্ষক জালাল বিশ্বাস, গিয়াস উদ্দিন তালুকদার প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।