Nabadhara
ঢাকাবুধবার , ২ অক্টোবর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দের ইউএনও’র ফোন নাম্বার ক্লোন করে বিভিন্নজনের কাছে টাকা দাবি 

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) 
অক্টোবর ২, ২০২৪ ৭:১৯ অপরাহ্ণ
Link Copied!

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্রের দাপ্তরিক ফোন নম্বর ক্লোন করে বিভিন্ন ব্যক্তিকে কল করে টাকা দাবি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

 

 

মঙ্গলবার (১ অক্টোবর) সকাল থেকে  সন্ধ্যা পর্যন্ত ওই নম্বর থেকে ফোন করে নিজেকে ইউএনও পরিচয় দিয়ে বেশ কয়েকজনের কাছে টাকা দাবি করে প্রতারক চক্রের সমস্যরা।

 

 

বিষয়টি জানার পরপরই ইউএনও জ্যোতি বিকাশ চন্দ্র “উপজেলা প্রশাসন গোয়ালন্দ রাজবাড়ী ” ফেইজবুক পেইজে পোস্ট দিয়ে সবাইকে এ ব্যাপারে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন।

 

 

গোয়ালন্দ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম বলেন, আমাকে ইউএনও স্যারের নাম্বার থেকে ফোন দিয়ে ৫ হাজার টাকা চেয়েছে। আমার কাছে সন্দেহ হলে আমি ইউএনও স্যারকে বিষয়টি অবহিত করলে প্রতারনার বিষয়টি টের পাই।

 

 

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র বুধবার জানান, ‘ মঙ্গলবার সকালে জানতে পারি একটি চক্র আমার ফোন নম্বর ক্লোন করে টাকা দাবি করছে। কে বা কারা করছে জানি না। সন্ধ্যা পর্যন্ত ওই নম্বর থেকে বিভিন্ন লোককে কল করে টাকা চাওয়া হচ্ছে শুনেছি। আমি সবাইকে সতর্ক থাকতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছি।’

 

 

এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় একটি জিডি করার প্রক্রিয়া চলছে । জিডির পর পুলিশ এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।