Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩ অক্টোবর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মোংলায় সাবেক পৌর কাউন্সিলরসহ আওয়ামী লীগের ৭ জন আটক

সোহেল রানা বাবু
অক্টোবর ৩, ২০২৪ ৭:১৩ অপরাহ্ণ
Link Copied!

সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি

যৌথ বাহিনীর বিশেষ অভিযানে মোংলা পোর্ট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলরসহ আওয়ামী লীগের সাতজন নেতা-কর্মীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) ভোররাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে যৌথ বাহিনীর সদস্যরা।

 

আটকৃতরা হলেন- মোংলা পোর্ট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আলোচিত সাবেক কাউন্সিলর বাহাদুর মিয়া, আওয়ামী লীগ নেতা শেখ গোলাম মাওলা কাকন, সেলিম মাতুব্বর, আশরাফুল আলম বাবু, ইব্রাহিম শিকদার রাজন, মনিরুল ইসলাম ও সাবেক কাউন্সিলর শফিকুর রহমানের (সাদ্দাম শফি) ছেলে যুবলীগ নেতা হুমায়ুন কবির পলাশ।

 

মোংলা থানার ওসি কে এম আজিজুল ইসলাম বলেন, চাঁদাবাজি ও মারামারির মামলায় তাদের বৃহস্পতিবার ভোরে আটক করে যৌথবাহিনী। বাবুল হাওলাদার বাদী হয়ে তাদের নামে এই মামলা করেন। এ মামলায় তাদেরকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।