Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩ অক্টোবর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে কবি নজরুল কলেজে বিক্ষোভ

নবধারা ডেস্ক
অক্টোবর ৩, ২০২৪ ৭:২৫ অপরাহ্ণ
Link Copied!

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ণ ও রংপুরে বাজেট বৈষম্য দূরীকরণের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে রংপুর বিভাগীয় কল্যাণ পরিষদ কবি নজরুল সরকারি কলেজ।

 

আজ ৩ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুর ১২ টায় কলেজের প্রধান  ফটকে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

এসময় শিক্ষার্থীরা বিভিন্ন ব্যানার ও পোস্টার হাতে নিয়ে  ‘তিস্তা নিয়ে আগ্রাসন চলবেনা চলবেনা’, ‘তিস্তা না গঙ্গা তিস্তা তিস্তা’, ‘ভারতীয় আগ্রাশন গুরিয়ে দাও গুরিয়ে দাও’, ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাই নাই’ সহ প্রতিবাদী স্লোগান দিতে থাকে।

 

বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, আমাদের রংপুরের মানুষ স্বাধীনতার পর থেকেই নানা ভাবে বৈষম্যের শিকার হয়ে আসছে।বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় আসলেও আমাদের রংপুরের কোন অর্থনৈতিক, সামাজিক, স্বাস্থ্য, শিক্ষা  এবং নিরাপত্তায় কোন মহাপরিকল্পনাই নেওয়া হয়নি ।আমাদের যৌক্তিক দাবি বন্যা ও খরা থেকে এই অঞ্চলের মানুষের বাঁচার জন্য  তিস্তা মহাপরিকল্পনা এখনো কোন সরকারই বাস্তবায়ন করতে পারেনি।এই তিস্তা আমাদের গলার কাটা হয়ে দাড়িয়েছে। কেননা সাধারণ মানুষ তাদের সর্বস্ব হারাচ্ছে এই তিস্তা মহাপরিকল্পনা না হওয়ায়।

 

রংপুর বিভাগীয় ছাত্র-কল্যাণের প্রতিনিধি নাহিদ হাসান বলেন, আমরা রংপুরের মানুষ তখনই পূর্নাঙ্গ র্স্বাধীনতা পাবো যখন আমাদের উত্তরবঙ্গের মানুষ আর পানিতে ভাসবে না। আমাদের যে ক্ষতি হচ্ছে তা প্রকাশ্য। আমাদের ২০ হাজার হেক্টর জমি যদি বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমাদের কৃষকরা বেকার হয়ে পরবে।যদি তিস্তা পরিকল্পনা বাস্তবায়িত হয় তাহলে আমাদের কৃষকরা ক্ষতির হাত থেকে রক্ষা পাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।