Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩ অক্টোবর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে প্রবাসীর বাড়িতে হামলা ভাঙচুর ও বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ 

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) 
অক্টোবর ৩, ২০২৪ ৮:২০ অপরাহ্ণ
Link Copied!

গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি 

রাজবাড়ীর গোয়ালন্দে শাহিন শেখ নামে এক সৌদি আরব প্রবাসীর বাড়িতে জমি-জমা নিয়ে দ্বন্দ্বের জেরে হামলা, ভাঙচুর ও প্রবাসীর বৃদ্ধা মাকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে।

 

ঘটনাটি ঘটেছে উপজেলার উজানচর ইউনিয়নের গফুর মন্ডল পাড়া গ্রামে।

 

এ ঘটনায় প্রবাসীর স্ত্রী রত্না পারভীন দুই জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন।

 

উল্লেখিত দুই অভিযুক্ত হলেন গফুর মন্ডল পাড়ার শফি শেখের ছেলে নাঈম শেখ(২৬) এবং ফরিদপুর কোতোয়ালি থানার কামারডাঙ্গি গ্রামের লাল মিয়া খাঁর ছেলে শুকুর আলী খাঁ(৪০)।

 

অভিযোগ সূত্রে জানা গেছে , অভিযুক্ত নাঈম শেখ ও প্রবাসী শাহিন শেখের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। শাহিন বিদেশ চলে যাওয়ার পর হতে নাইম মাঝেমধ্যেই বিভিন্নভাবে শাহিনের পরিবারের উপর অন‍্যায় অত‍্যাচার করতে থাকে। এর ধারাবাহিকতায় বিবাদীদ্বয় গত ২৭ সেপ্টেম্বর (শুক্রবার) দুপুর ১২ টার দিকে অজ্ঞাত আরও ৪/৫ জনকে সাথে নিয়ে ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে শাহিনের হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় হামলায় নিষেধ করলে হামলাকারীরা শাহিনের বৃদ্ধ মা মাজেদা বেগমকে বেধড়ক মারপিট করে জখম করে।

 

হামলাকালে দুষ্কৃতিকারীরা রাম দা দিয়ে শাহিনের টিনের ঘরের বেড়া কুপিয়ে ছিন্নভিন্ন করে দেয়। ঘটনার পরদিন ২৮ সেপ্টেম্বর থানায় অভিযোগ দায়ের করা হয়।

 

এ সময় বাড়িতে থাকা শাহিনের মা ও স্ত্রীর আর্ত চিৎকারে আশেপাশের লোকজন আসলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।

 

প্রবাসী শাহিনের ভুক্তভোগী স্ত্রী রত্না আক্তার বলেন, বাড়িঘর ভাঙচুর করার পরেও এখনো তারা ভয়ভীতি দেখাচ্ছে। আমরা হামলার ন্যায় বিচার সহ আমাদের জীবনের নিরাপত্তা চাই।

 

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, ভুক্তভোগী পরিবার হতে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।