Nabadhara
ঢাকাশনিবার , ৫ অক্টোবর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে বিশ্ব শিশু দিবস ও শিশু সপ্তাহ উদযাপন

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
অক্টোবর ৫, ২০২৪ ৪:১৪ অপরাহ্ণ
Link Copied!

গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি

“প্রতিটি শিশুর অধিকার রক্ষা আমাদের অঙ্গীকার” স্লোগানে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় বিশ্ব শিশু দিবস ও শিশু সপ্তাহ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার বেলা ১২ টায় দৌলতদিয়া যৌনপল্লীর পাশে অবস্হিত বেসরকারি প্রতিষ্ঠান মুক্তি মহিলা সমিতির উদ্যোগে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এর আগে সকালে শিশুদের অংশগ্রহনে বিভিন্ন ধরনের খেলাধুলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে যৌনপল্লী ও আশপাশ এলাকার কয়েকশ শিশু অংশ নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যােতি বিকাশ চন্দ্র। মুক্তি মহিলা সমিতির প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আবুল হোসেন মোল্লা,দৌলতদিয়া বাজার ব্যবসায়ী পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মো. মান্নান মিয়া প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম শেখ, এমএমএস ইসিডি সেন্টার প্রকল্পের কর্মকর্তা বাচ্চু মিয়া, আলো প্রকল্পের কর্মকর্তা নুরুজ্জামান প্রমুখ। বক্তারা শিশুদের অধিকার, শিশুদের নিরাপত্তা নিয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং তাদের পাশে থাকার অঙ্গীকার করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।