Nabadhara
ঢাকাশনিবার , ৫ অক্টোবর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

প্রধান উপদেষ্টার বৈঠকে নির্বাচনের রোডম্যাপ চেয়েছে বিএনপি

নবধারা ডেস্ক
অক্টোবর ৫, ২০২৪ ৫:১৪ অপরাহ্ণ
Link Copied!

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে নির্বাচনী রোডম্যাপ ঘোষণাসহ একগুচ্ছ দাবি জানিয়েছে বিএনপি।

শনিবার (৫ অক্টোবর) বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যুমনায় বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের এই বৈঠক অনুষ্ঠিত হয়।  বৈঠক শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন,আগামী নির্বাচন কবে হবে তার একটি রোডম্যাপ ঘোষণা দিতে প্রধান উপদেষ্টাকে আহ্বান জানানো হয়েছে। এছাড়া ভোটার আইডি কার্ড স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নেওয়ার আইন করা হয়েছিল, তা অধ্যাদেশ জারি করে বাতিলের দাবি জানিয়েছি।

তিনি বলেন, বিতর্কিত ব্যক্তিদের প্রশাসনের কোথাও না রাখা এবং ডামি নির্বাচনের জন্য দায়ীদের সাজা চেয়েছেন জানিয়ে ফখরুল বলেন, ২০১৪ থেকে ২০২৪ পর্যন্ত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদের আইনের আওতায় আনার কথা বলেছি। গুম-খুনের সঙ্গে জড়িতরা এখনও ধরাছোঁয়ার বাইরে। তাদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানিয়েছি।’

নির্বাচন অনুষ্ঠান অন্তর্বর্তীকালীন সরকারের এক নম্বর প্রায়োরিটি বলে প্রধান উপদেষ্টা বিএনপিকে আশ্বস্ত করেছেন বলে জানান মির্জা ফখরুল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।