Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চলতি মাসের এলপি গ্যাসের মূল্য ঘোষণা বিকেলে

নবধারা ডেস্ক
ডিসেম্বর ৩, ২০২৪ ১০:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

চলতি মাসে (ডিসেম্বর মাস) তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য বাড়ছে নাকি কমছে তা জানা যাবে আজ (মঙ্গলবার) বিকেলে। এদিন এক মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে।

এর আগে অক্টোবর মাসের তুলনায় নভেম্বর মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ১ টাকা কমিয়ে ১ হাজার ৪৫৫ টাকা নির্ধারণ করা হয়। আর গত অক্টোবর, সেপ্টেম্বর, আগস্ট ও জুলাইয়ে বাড়ানো হয়েছিল দাম। তবে গত জুন, মে ও এপ্রিলে দাম কমানো হয়েছিল। এছাড়া গত মার্চ, ফেব্রুয়ারি ও জানুয়ারিতে এলপিজির দাম বাড়িয়েছিল বিইআরসি।

এলপিজির পাশাপাশি নভেম্বরে অটোগ্যাসের দামও কমিয়েছিল বিইআরসি। নভেম্বর মাসে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটারে ৩ পয়সা কমিয়ে ৬৬ টাকা ৮১ পয়সা নির্ধারণ করা হয়।

গত অক্টোবর, সেপ্টেম্বর, আগস্ট ও জুলাইয়ে বাড়ানো হয়েছিল দাম। তবে গত জুন, মে ও এপ্রিলে কমানো হয়েছিল দাম। এছাড়া গত মার্চ, ফেব্রুয়ারি ও জানুয়ারিতে অটোগ্যাসের দাম বাড়িয়েছিল বিইআরসি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।