Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে সপ্তাহব্যাপী‘বৃক্ষমেলা ২০২৪’এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত 

নড়াইল প্রতিনিধি
ডিসেম্বর ৩, ২০২৪ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল প্রতিনিধি 

নড়াইলের জেলা শিল্পকলা একাডেমি চত্বরে জেলা প্রশাসন, নড়াইল সামাজিক বন বিভাগের আয়োজিত সপ্তাহব্যাপী ‘বৃক্ষমেলা ২০২৪’ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 

 

সোমবার (২ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান । কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইল-এর ভারপ্রাপ্ত উপ-পরিচালক সৌমিত্র সরকারের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আহসান মাহমুদ রাসেল, ভারপ্রাপ্ত জেলা কালচারাল অফিসার শ্রাবনী বিশ্বাস,সহকারী কমিশনার সঞ্জয় ঘোষ,নড়াইল সহকারী বন সংরক্ষক অমিতা মন্ডলসহ প্রমুখ। মেলায় অংশ গ্রহণকারী স্টলগুলোর মালিক ও সমাগত ক্রেতা-দর্শনার্থীগণ এসময় উপস্থিত ছিলেন।

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান তিনি বলেন,মেলায় অংশ গ্রহণকারী নার্সারি ও দপ্তরগুলোর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সব বয়সের মানুষের মাঝে বৃক্ষরোপণের প্রবণতা বৃদ্ধি দেখে জেলার প্রাণ-প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায়,আবহাওয়া ও মাটির গুণাগুণের কারনে বেশি বেশি করে গাছ রোপণের ওপরও গুরুত্বারোপ করেন। গাছের পাশাপাশি চলমান শীত মৌসুমের প্রেক্ষাপটে বহুদূরের শীত প্রধান অঞ্চল থেকে নড়াইলে আগত নানান প্রজাতির অতিথি পাখির সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিতের আহ্বান জানান।

 

 

অনুষ্ঠান শেষে মেলায় অংশ গ্রহণকারী স্টলগুলোর মালিকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এবছর বৃক্ষমেলায় সদর উপজেলার ভাদুলিডাঙ্গা গ্রামের“পপি নার্সারি’-এর স্টলটি ১ম স্থান,‘আল্লাহর দান নার্সারি অ্যান্ড পলিনেট হাউজ’-এর স্টলটি ২য় স্থান,‘তনিমা’র বাগান’ নামক স্টলটি’৩য় স্থান অর্জন করেন ।

 

“বৃক্ষ দিয়ে সাজাই দেশ,সমৃদ্ধ করি বাংলাদেশ”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে গত ২৬ নভেম্বর, ২০২৪ তারিখে সপ্তাহব্যাপী ‘বৃক্ষমেলা ২০২৪’এর উদ্বোধন করা হয়। এবারের বৃক্ষমেলার ১২টি স্টল থেকে প্রায় ৮ লক্ষ টাকার গাছের চারা বিক্রি হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।