Nabadhara
ঢাকাশুক্রবার , ৬ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে হাতকড়া পরা অবস্থায় ছিনতাই করা আসামি বিল্লাল গ্রেফতার

নড়াইল প্রতিনিধি
ডিসেম্বর ৬, ২০২৪ ৭:৩৬ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল প্রতিনিধি 

নড়াইলের সদর উপজেলার গোবরা বাজার এলাকা থেকে হাতকড়া পরা অবস্থায় ছিনতাই হওয়া আসামি বিল্লাল কে গ্রেফতার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার(৫ডিসেম্বর) রাতে গাজীপুর জেলার অন্তগত কুনিয়া তারগাছা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার (৬ডিসেম্বর) বিকালে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজিদুল ইসলাম এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান।

 

প্রেস ব্রিফিংয়ে এ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, নড়াইল সদর থানা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা ও সাইবার ক্রাইম ইউনিট যৌথ অভিযান পরিচালনা করে এজাহার ভুক্ত পলাতক আসামী বিল্লাল শেখ কে গ্রেফতার করা হয়।

 

উল্লেখ্য গত ২৪ শে নভেম্বর নড়াইল সদরের গোবরা বাজার এলাকা থেকে সাজাপ্রাপ্ত আসামি বিল্লাল শেখ (৫০)কে হাতকড়া পরা অবস্থায় থানায় নেয়ার পথে আসামির ছেলে জুয়েল শেখ, ভাইপো শাকিল শেখ নেতৃত্বে শতাধিক লোকজন মোটরসাইকেল দিয়ে পুলিশের গাড়ির সামনে ব্যারিকেড দেয়। পরে পুলিশ সদস্যদের মারধর করে হাতকড়া পরা অবস্থায় পুলিশের গাড়ি থেকে ছিনতাই করে নিয়ে যায় বিল্লাল কে। বিল্লাল সদর উপজেলার গোবরা এলাকার নওফেল শেখের ছেলে। তার বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ চারটি মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।