Nabadhara
ঢাকাশনিবার , ৭ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে বিএনপির সম্প্রীতি সমাবেশ

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
ডিসেম্বর ৭, ২০২৪ ৮:১১ অপরাহ্ণ
Link Copied!

 সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে বিএনপির সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত এ সমাবেশে বিএনপি দলীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়াও মুসলিম, হিন্দু, খ্রিষ্টান সম্প্রদায়ের হাজারো নারী-পুরুষ অংশ নেয়।

 

চিরুলিয়া স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সমন্বয়ক ও সাবেক সভাপতি এম এ সালাম। বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন হেফাজত ইসলামের নেতা মাওলানা আঃ মাবুদুর রহমান, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক শেখ শমসের আলী মোহন, খাদেম নিয়ামুল নাসির আলাপ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ শাহেদ আলী রবি, সৈয়দ নাসির উদ্দিন মালেক, হাদিউজ্জামান হিরো, জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি সরদার লিয়াকত আলি, জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক আলী সাদ্দাম দ্বীপ, জেলা মহিলা দলের সভাপতি শাহীদা আক্তার, জেলা যুবদলের সাবেক নেতা এ্যাডভোকেট সাজ্জাত হোসেন সহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম বলেন, ইসকন ইস্যুতে নানা ষড়যন্ত্র মোকাবেলা এবং যাতে এ নিয়ে সংখ্যালঘুদের মধ্যে কোন বিভেদ তৈরি না হয় সেই দিকে সবাইকে সতর্ক থাকার আহবান জানান।

 

একইসঙ্গে দলমত নির্বিশেষে সাম্পদায়িক সম্প্রীতি বজায় রেখে দেশের উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে নেয়ার আহবান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।