Nabadhara
ঢাকারবিবার , ৮ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে হাতকড়া অবস্থায় পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই

নড়াইল প্রতিনিধি
ডিসেম্বর ৮, ২০২৪ ১:৫৬ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজেলার চাঁদপুর এলাকা থেকে হাতকড়া পরা অবস্থায় ছাব্বির আহম্মেদ শেখ (২৭) নামে এক হত্যা মামলার আসামি পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্বজনদের বিরুদ্ধে। ছাব্বির আহম্মেদ একই গ্রামের কলেজ শিক্ষার্থী নাসিম শেখ হত্যা মামলার এজাহার ভুক্ত আসামি। সে উপজেলার চাঁদপুর গ্রামের আলিম শেখের ছেলে।

 

পুলিশ সুত্রে জানা গেছে, শনিবার(৭ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কালিয়া থানা পুলিশের একটি দল চাঁদপুর এলাকা থেকে হত্যা মামলার আসামি ছাব্বির আহম্মেদ শেখ কে আটক করে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যাচ্ছিল। এ সময় ১৫/২০জন আতœীয় স্বজন মিলে পুলিশের গতিরোধ করে আসামি ছিনিয়ে নিয়ে যায়।

 

উল্লেখ্য, ২৬ সেপ্টেম্বর কালিয়া উপজেলার চাঁদপুর গ্রামের নাসিম শেখ কে হত্যার দায়ে আটজনকে অভিযুক্ত করে তার মা তানিয়া সুলতানা জোনাকী আদালতে পিটিশন দাখিল করেন। চলতি মাসের ২ ডিসেম্বর আদালতের নির্দেশে কালিয়া থানায় হত্যা মামলা হলে ছাব্বির আহম্মেদ শেখ তার মধ্যে অন্যতম আসামী ।

 

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওাশিদুল ইসলাম রোববার সকালে বলেন, ছিনতাই হওয়া আসামি গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।