Nabadhara
ঢাকাসোমবার , ৯ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় সংরক্ষিত পুরাকীর্তি ডাঃ নীহাররঞ্জন গুপ্তের বাড়িতে অংশীজনের সভা

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
ডিসেম্বর ৯, ২০২৪ ১২:০২ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় সংরক্ষিত পুরাকীর্তি ডাঃ নীহাররঞ্জন গুপ্তের বাড়িতে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ক অংশীজনের সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ডিস্মের) বিকালে প্রতœতত্ত¡ অধিদপ্তর খুলনা ও বরিশাল বিভাগের আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় বক্তব্য রাখেন,সাংস্কৃতিক ব্যক্তিত্ব রূপান্তরের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ, নড়াইল জেলা সংস্কৃতি উন্নয়ন পরিষদের সভাপতি অধ্যক্ষ (অবঃ) মোঃ রওশন আলী, নীহাররঞ্জন গুপ্ত ফাউন্ডেশনের সমন্বয়ক এস,এম আকরাম শাহীদ চুন্নু, শিক্ষক আব্দুল হান্নান বিশ^াস, সিনিয়র সাংবাদিক আলী আজগর রাজাসহ প্রমুখ।

 

সভায় সভাপতি জানান, স্থানীয় মানুষের দাবির প্রেক্ষিতে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ডাঃ নীহাররঞ্জন গুপ্তের বাড়িতে ভালোমানের পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে। প্রতিবছরই তাঁর জন্ম ও প্রয়াণ দিবস পালিত হবে। এখানে সারা বছরই যাতে পর্যটক আসে এবং গবেষকরা এসে গবেষণা কাজ করতে পারেন সে ব্যবস্থা রাখা হবে। শিশুদের বিনোদন ও সৌন্দর্য্য বর্ধনে ফুল বাগান করা হবে। এখানে নীহাররঞ্জন গুপ্তের স্মৃতি ও সাহিত্য কর্ম সংরক্ষণের ব্যবস্থা করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।