Nabadhara
ঢাকাসোমবার , ৯ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দুমকিতে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি 
ডিসেম্বর ৯, ২০২৪ ৬:২৩ অপরাহ্ণ
Link Copied!

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি 

পটুয়াখালীর দুমকিতে ‘নারী-কন্যার সুরক্ষা করি-সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি‘ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।

 

সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় দুমকি উপজেলা পরিষদ চত্তর থেকে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। পরে সেমিনার কক্ষে মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা: সাহিদা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় ইউএনও মো: শাহীন মাহমুদ প্রধান অতিথি ছিলেন। আলোচনা সভায় দুমকি থানার অফিসার ইনচার্জ মো: জাকির হোসেন, সরকারি জনতা কলেজের সহযোগী অধ্যাপক মো: শহিদুল ইসলাম, দুমকি বিজনেস ম্যানেজমেন্ট এন্ড টেকনিক্যাল মহিলা কলেজ অধ্যক্ষ মো: জামাল হোসেন, প্রেসক্লাব দুমকির সভাপতি মো: হারুন অর রশিদ বিশেষ অতিথি ছিলেন।

 

অন্যান্যের মধ্যে আরও বক্তৃতা করেন, সাংবাদিক ইঞ্জিনিয়ার মো: কামাল হোসেন, মো: সহিদুল ইসলাম প্রমূখ বক্তৃতা করেন। সভা শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ ৫জন নারীকে জয়ীতা পুরস্কার প্রদান করা হয়। শ্রেষ্ঠ জয়ীতা পুরস্কার পেলেন, অর্থনৈতিক ক্ষেত্রে শারমিন সুলতানা, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে আসমা বেগম, ভয়াবহ নির্যাতন মোকাবেলা করে নতুন উদ্যমে জীবনের সাফল্যে রোকসানা আক্তার রিনা, সফল জননী মোসা: মিনারা বেগম, সমাজ উন্নয়নে দিলরুবা আক্তার ইভা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।