Nabadhara
ঢাকাসোমবার , ৯ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দুমকিতে আন্তর্জাতিক দূর্ণীতি প্রতিরোধ দিবস পালিত

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
ডিসেম্বর ৯, ২০২৪ ৬:২৮ অপরাহ্ণ
Link Copied!

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

‘দূর্ণীতির বিরুদ্ধে তারুণ্যের একতা; গড়বে আগামীর শুদ্ধতা‘-শীর্ষক এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীর দুমকিতে পালিত হয়েছে আন্তর্জাতিক দূর্ণীতি প্রতিরোধ দিবস।

 

সোমবার (৯ ডিসেম্বর) সকাল ৯টায় দুমকি উপজেলা পরিষদ চত্তর থেকে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।  পরে সেমিনার কক্ষে উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মো: জামাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় ইউএনও মো: শাহীন মাহমুদ প্রধান অতিথির বক্তৃতা করেন।

 

আলোচনা সভায় দুমকি থানার অফিসার ইনচার্জ মো: জাকির হোসেন, সরকারি জনতা কলেজের সহযোগী অধ্যাপক মো: শহিদুল ইসলাম, প্রেসক্লাব দুমকির সভাপতি মো: হারুন অর রশিদ বিশেষ অতিথি ছিলেন।  অন্যান্যের মধ্যে আরও বক্তৃতা করেন, সৃজনী বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক ও দূর্ণীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো: আবদুল কুদ্দুস, সাংবাদিক ইঞ্জিনিয়ার মো: কামাল হোসেন, সাংবাদিক ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোঃ জসিম উদ্দিন, মো: সহিদুল ইসলাম , এস এম আশিক আবদুল্লাহ, এসএসসি পরীক্ষার্থী সৃজনী বিদ্যানিকেতন ,প্রমূখ বক্তৃতা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।